২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব ছেড়ে দিতে পারেন ইউনিস

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইউনিস খান জানিয়েছেন, তার এবং তার সতীর্থদের নামে পাতানো খেলার অপবাদ তিনি বরদাশত করবেন না। তারপরও যদি এমন কথা চলতে থাকে, তবে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

করাচি, অক্টোবর ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইউনিস খান জানিয়েছেন, তার এবং তার সতীর্থদের নামে পাতানো খেলার অপবাদ তিনি বরদাশত করবেন না। তারপরও যদি এমন কথা চলতে থাকে, তবে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। পাকিস্তানের জাতীয় পরিষদের ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির এমএনএ জামশেদ দোস্তি ইউনিসদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ইচ্ছে করে হেরেছে। যা পরে অবশ্য জামশেদ দাস্তির এ বক্তব্য জাতীয় পরিষদ ফিরিয়ে নেয়। ইউনিস খান বলেন,"কোনও তথ্য প্রমাণ ছাড়াই এ ধরনের অভিযোগ আনা আমার জন্য খুবই মর্ম যাতনার।" মনখারাপ করা ইউনিস আরও জানান বিষয়টি নিয়ে তিনি পাক ক্রিকেট বোর্ড প্রধান ইজাজ বাটের সঙ্গে কথা বলবেন এবং যদি তেমনটি মনে করেন তবে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াতেও দ্বিধা করবেন না। ইউনিস বলেন,"আমি আমার গোটা জীবনেই সংগ্রাম করে বেঁচেছি। তাই দলের অধিনায়কের পদ হারানো কিংবা দলের হয়ে না খেলতে পারাটাও আমাকে খুব বেশি পীড়া দেবে না। কারণ আমি যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকি।" শুধু তাই নয়, পাকিস্তান দলে অন্য ক্রিকেটারদের কমিটমেন্ট সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেন তিনি,"পুরো ব্যাপারটি খেলোয়াড় এবং ভক্তদের মনে কতটা প্রভাব ফেলতে পারে তা না বুঝে একটা লোক কীভাবে এমন মন্তব্য করতে পারেন তা আমার জানা নেই। পাকিস্তান টুর্নামেন্টে সেরাটাই ঢেলে দিয়েছে। হেরে যাওয়া ম্যাচ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। ক্রিকেটাররা প্রতিটি ম্যাচে তাদের ষোল আনা ঢেলে দিয়েই খেলেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০১৮ ঘ.