ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি চার দিনের ম্যাচ ও সাতটি একদিনের ম্যাচ খেলতে বৃহস্পতিবার ঢাকা আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফিরতি সিরিজ খেলতেই ঢাকায় আসছে ইংলিশ যুব দলটি।
১২ অক্টোবর একটি দু দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ১৬ থেকে ১৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে চার দিনের ম্যাচটি। একই মাঠে তারা প্রথম একদিনের ম্যাচ খেলবে। নারায়নগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে চারটি এবং মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ দু'টি ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৩৬ ঘ
bdnews24