ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারটা লড়াই করে হলো না। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে বৃষ্টি আইনে ১২ রানে হেরে গেল বাংলাদেশ 'এ' দল।
পুনা ক্লাব মাঠে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৯ রান তোলে সফরকারী বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ৫১ আর শামসুর রহমান করেন ২১ রান।
জবা ৬ দশমিক ২ ওভারেই ১ উইকেটে ৫৭ রান তুলে ফেলে স্বাগতিক দল। তারপরই নামে বৃষ্টি আর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতে যায় মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৪৭ ঘ.
bdnews24