২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কল্যাণে 'এ' দলের ড্র

চার দিনের ম্যাচে বৃষ্টিই বাঁচিয়ে দিলো বাংলাদেশ 'এ' দলকে। বৃষ্টির কল্যাণে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে ড্র করেছে সফকারী বাংলাদেশ। এর আগে তিন দিনের ম্যাচটিও ড্র হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের ম্যাচে বৃষ্টিই বাঁচিয়ে দিলো বাংলাদেশ 'এ' দলকে। বৃষ্টির কল্যাণে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে ড্র করেছে সফকারী বাংলাদেশ। এর আগে তিন দিনের ম্যাচটিও ড্র হয়। পুনা ক্লাব মাঠে মহারাষ্ট্রের ৩২৯ রানের জবাবে প্রথম ইনিংসে ৮১ রান তুলতেই অল-আউট হয় বাংলাদেশ 'এ'। এরপর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৫ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিক দল। বৃষ্টির কারণে তারপর আর খেলাই হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/২২০৫ ঘ.