২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই ইন্ডিয়ান্সের ডাকে ভারতে গেলেন আশরাফুল

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দল মুম্বাই ইন্ডিয়ান্স-এ যোগ দিতে ভারত গেছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, সোমবার বিকেলে ভারতের উদ্দেশে রওয়ানা হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দল মুম্বাই ইন্ডিয়ান্স-এ যোগ দিতে ভারত গেছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, সোমবার বিকেলে ভারতের উদ্দেশে রওয়ানা হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রাবিদ ইমাম আরো জানান, ইরানী ট্রফিতে দুটো ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স (মুম্বাই হিরোজ)। তাই ম্যাচ দুটো শেষ করে চার দিন পরই (৯ অক্টোবর) দেশে ফেরার কথা আশরাফুলের। এরপর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে তিনি মোহামেডানের হয়ে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবেন। এদিকে জাতীয় দলের ম্যানেজার শফিকুল হক হীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,"আশরাফুল খেলার মধ্যেই থাকছে। সে কথা ভেবেই তাকে ছাড়া হয়েছে।" জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ছিলেন। ক্যাম্প চলাকালেই মুম্বাই ইন্ডিয়ান্সের ডাকে ভারতে গেলেন মোহাম্মদ আশরাফুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৪৫ ঘ