জোহানেসবার্গ, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বল করতে না পারায় অস্ট্রেলিয়ার জরিমানা করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে যত ওভার বল করার কথা, অস্ট্রেলিয়া তার চেয়ে দু ওভার কম করেছে। এজন্য অধিনায়ক রিকি পন্টিং-এর ম্যাচ ফি'র ২০ শতাংশ ও অন্যান্য খেলোয়াড়ের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯২০ ঘ.
bdnews24