২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস রচনার সামনে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড

আক্ষরিক অর্থেই অপ্রত্যাশিতভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। এখন ইতিহাস রচনার সামনে দাঁড়িয়ে। কিন্তু দেয়ালের মতো দাঁড়িয়ে আছে প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইতিহাস রচনার সামনে দাঁড়িয়ে তারাও। কেননা যে দলই জিতবে সে দলই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে নিয়ে যাবে দু'বার। তবে অতীত কথা বলছে অস্ট্রেলিয়ারই পক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্ষরিক অর্থেই অপ্রত্যাশিতভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। এখন ইতিহাস রচনার সামনে দাঁড়িয়ে। কিন্তু দেয়ালের মতো দাঁড়িয়ে আছে প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইতিহাস রচনার সামনে দাঁড়িয়ে তারাও। কেননা যে দলই জিতবে সে দলই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে নিয়ে যাবে দু'বার। তবে অতীত কথা বলছে অস্ট্রেলিয়ারই পক্ষে। নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ২০০০ সালে। এবার জিতলে দু'বার শিরোপা জয়ের গৌরব অর্জন করবে তারা। এদিক দিয়ে একই বিন্দুতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াও। ২০০৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে নিয়ে গিয়েছিল তারা। এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ১১৭ বার। এর মধ্যে ৮০ টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। হেরেছে মাত্র ৩২টিতে। ৫ ম্যাচে কোনো ফলাফল হয়নি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু'দলই মুখোমুখি হয়েছে তিনবার। তিনটিতেই জিতেছে অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকায় দু'দল খেলেছে মাত্র একবার। ২০০৩ সালের বিশ্বকাপের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯৬ রানের বিশাল ব্যবধানে হার মানে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল মানেই নিউজিল্যান্ডের জন্য দুঃস্বপ্ন। ছয়টি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে তারা। আর প্রত্যেকটিতেই হার মানতে হয়েছে কিউইদের। এমন পরিসংখ্যান নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির জন্য আসলেই ভয়ের কারণ। তবে অতীতের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং যদি নিউজিল্যান্ডকে সহজ প্রতিপক্ষ মনে করেন, তাহলে হয়তো ভুলই করবেন। দুর্দান্ত ফর্মে আছে ভেট্টরির দল। যদিও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করেছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হার মেনে। পরে কিন্তু শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে জিতে সেমিফাইনালে পৌছে নিউজিল্যান্ড। আর সেমিফাইনালে তারা পাঁচ উইকেটে বধ করে পাকিস্তানকে। নিউজিল্যান্ড এখন দাঁড়িয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা থেকে মাত্র এক কদম দূরে। তবে একটা বিষয়কেই ভয় পাচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। আর তা হচ্ছে ফাইনালের ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ককে। কারণ এই মাঠেই যে তার দল হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে ! এদিকে রিকি পন্টিং-এর দলও আছে ফুরফুরে মেজাজে। এমনিতেই ইতিহাস কথা বলছে তাদের পক্ষে, তারওপর সেমিফাইনালে ইংল্যান্ডকে স্রেফ ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে তারা। গ্র"প ম্যাচেও হার মানতে হয়নি কোনো দলের কাছে। সব কিছুর পরও খেলাটার নাম যেহেতু ক্রিকেট, তাই আগে থেকে কিছু না বলাই ভালো। কোন দল জিতবে তা সময়ই বলে দেবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচ সরাসরি স