ঢাকা, সেপ্টেম্বও ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের ম্যাচে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৩২৯ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৮১ রানে অল-আউট হয়ে গেছে সফরকারী বাংলাদেশ 'এ' দল।
প্রথম দিনের (শুক্রবার) আট উইকেটে ৩০৯ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিন ব্যাট করতে নামে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। আরো ২১ রান যোগ করে অল-আউট হয় তারা। অনিক বাউনে ৬৭, অমিয় শ্রীখান্দে ৫২, আজহার আনসারি ৪৮ রান করেন। ৬২ রানে ৩ উইকেট নেন ডলার মাহমুদ। দু'টি করে উইকেট নেন জাতীয় দলের আরেক পেসার সাহাদাত হোসেন, স্পিনার সোহরাওয়ার্দী শুভ ও ফয়সাল হোসেন।
এরপর ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ 'এ' দল। রঞ্জিত চোভান ও কিরণ আধাভের বোলিং তোপের মুখে অল-আউট হয় ৮১ রানে। বড় দৈর্ঘ্যরে ম্যাচ হলেও ২৯.১ ওভারের বেশি খেলতে পারেনি সফরকারী দলের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক হান্নান সরকার।
২৭ রান খরচায় ৫ উইকেট নেন রঞ্জিত। ৫ রান দিয়ে চার উইকেট নিয়েছেন কিরণ।
২৪৮ রানে এগিয়ে থেকে শনিবার দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৩২ রান করেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।
সংক্ষিপ্ত স্কোর: মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন- ৩২৯ ও ৩২/১, বাংলাদেশ 'এ' দল-৮১/১০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২১০ ঘ
bdnews24