২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির হল অব ফেমে স্টিভ ওয়াহ ও আকরাম

ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য স্টিভ ওয়াহ ও ওয়াসিম আকরামসহ নতুন পাঁচ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে ঠাঁই পেয়েছেন। এই নতুন পাঁচ ক্রিকেটার হলেন হার্বার্ট শাটক্লিফ, ক্ল্যারি গ্রিমেট, ভিক্টর ট্রাম্পার, ওয়াসিম আকরাম এবং স্টিভ ওয়াহ। তাদের নিয়ে ক্রিকেটারদের এই অভিজাত ক্লাবের সদস্য সংখ্যা ৬০-এ দাঁড়ালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

লন্ডন, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য স্টিভ ওয়াহ ও ওয়াসিম আকরামসহ নতুন পাঁচ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে ঠাঁই পেয়েছেন। এই নতুন পাঁচ ক্রিকেটার হলেন হার্বার্ট শাটক্লিফ, ক্ল্যারি গ্রিমেট, ভিক্টর ট্রাম্পার, ওয়াসিম আকরাম এবং স্টিভ ওয়াহ। তাদের নিয়ে ক্রিকেটারদের এই অভিজাত ক্লাবের সদস্য সংখ্যা ৬০-এ দাঁড়ালো। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ তার প্রতিক্রিয়ায় বলেন, "ডন ব্র্যাডম্যানের মতো সেরা ক্রিকেটারদের পাশে নিজের নাম দেখা নিঃসন্দেহে অনেক সম্মানের।" "একজন ক্রিকেটারের জীবনে এ সম্মান যেন সোনায়-সোহাগা," আকরাম তার অনুভূতি প্রকাশ করলেন ঠিক এভাবে। তিনি বলেন, "যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন ইমরান খান, জাভেদ মিয়াঁদাদের মতো দুর্দান্ত ক্রিকেটারদের সঙ্গে খেলাই ছিল আমার স্বপ্ন। এখন তাদের দলে জায়গা পাওয়ায় খুবই ভালো লাগছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮১০ ঘ.