২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে চান বিসিবি সভাপতি

পালা বদল হলেই প্রতিশ্র"তি আসে। এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) আশ্বস্ত করলেন ঢাকার বাইরে ছড়িয়ে দেয়া হবে ক্রিকেটের কার্যক্রম। জেলা অথবা বিভাগীয় শহরেই হবে জাতীয় এবং আন্তর্জাতিক খেলা। শুরু হবে কার্যনির্বাহী কমিটির সভা দিয়ে। অনেকেই তার কথায় আশ্বস্ত হতে পারেননি। তাই ঘুরে ফিরে সবারই জানার আগ্রহ ছিল সত্যিই ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেয়া সম্ভব কি না? শেষে অনেকটা শপথের ভঙ্গিতেই সভাপতি উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন, অবশ্যই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পালা বদল হলেই প্রতিশ্র"তি আসে। এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) আশ্বস্ত করলেন ঢাকার বাইরে ছড়িয়ে দেয়া হবে ক্রিকেটের কার্যক্রম। জেলা অথবা বিভাগীয় শহরেই হবে জাতীয় এবং আন্তর্জাতিক খেলা। শুরু হবে কার্যনির্বাহী কমিটির সভা দিয়ে। অনেকেই তার কথায় আশ্বস্ত হতে পারেননি। তাই ঘুরে ফিরে সবারই জানার আগ্রহ ছিল সত্যিই ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেয়া সম্ভব কি না? শেষে অনেকটা শপথের ভঙ্গিতেই সভাপতি উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন, অবশ্যই হবে। ঢাকার বাইরে ক্রিকেটের কার্যক্রম ছড়িয়ে দেয়ার বিষয়টি অনেকের বিশ্বাস না হওয়ারই কথা। অতীত অভিজ্ঞতাই তাদেরকে সন্দিহান করে তুলেছে। এর আগেও বিসিবির সভাপতির দায়িত্ব নিয়ে প্রত্যেকেই ক্রিকেট ঢাকার বাইরে নিয়ে যেতে চেয়েছেন। বছর ঘুরে বছর এসেছে, কিন্তু অবস্থা বদলায়নি। আগের কমিটির সভায় দু'একবার আলোচনায় দেশের প্রান্তিক পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দেয়ার বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সেখানেই থেমে গেছে। অতীত পেছনে রেখে নতুন ভাবে শুরু করতে চান মোস্তফা কামাল। বলেন,"অবশ্যই আমি আমার প্রতিশ্র"তি রাখব। ক্রিকেটকে ঢাকার বাইরে নিয়ে যেতে আমরা সবাই মিলে চেষ্টা করবো। কোনো বাঁধার কাছেই নত হবো না।" আগামী ২৫ অক্টোবরের সভাতেই ঢাকার বাইরে ক্রিকেটের কার্যক্রম নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। শুধু ক্রিকেটের কার্যক্রম বা খেলা ঢাকার বাইরে নেয়ার পরিকল্পনাতেই থেমে থাকছেন না নতুন সভাপতি। বিসিবিকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার ইচ্ছে তার। পরিকল্পনা অনুযায়ী, নিজস্ব মাঠ, আন্তর্জাতিক স্টেডিয়ামও হবে বিসিবির। এরই মধ্যে মাঠ অধিগ্রহণের জন্য জমির বিজ্ঞাপনও দেয়া হয়েছে। বলতে গেলে মাঠ তেরির কাজে অনেকটাই এগিয়েছে বিসিবি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বিসিবির পরিচালক এবং জাতীয় দলের ক্রিকেটার, কোচ ও দল ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন সভাপতি মোস্তফা কামাল। ক্রিকেটারদের নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। বিনিময়ে সবধরণের সুযোগ-সুবিধা দেয়া হবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি। নতুন সভাপতির সঙ্গে পরিচিত হয়ে ক্রিকেটাররাও খুশি। এর আগে এমনটা দেখা যায়নি। মোস্তফা কামাল সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচিতির সভা করে। অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন,"নতুন সভাপতি আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আমাদের সুবিধা অসুবিধার কথা জানতে চেয়েছেন। আরো দায়িত্ব নিয়ে খেলার আহবান জানিয়েছেন। আমরাও তাকে প্রতিশ্র"তি দিয়েছি, নিজেদের সেরাটা দিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবো।" দেড় বছর পরই বিশ্বকাপ। ভারত, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও যৌথ আয়োজক। আপাতত বিশ্বকাপকে ঘিরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব পরিকল্পনা। সফল আয়োজনের পাশাপাশি বিশ্বকাপে জাতীয় দলের সাফল্যও দেখতে চান নুতন সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৩০ ঘ.