২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরের ব্যাপারে আশাবাদী ক্লার্ক

একদিনের ক্রিকেট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার এ মাসের ভারত সফরের আগেই পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করছেন মাইকেল ক্লার্ক। যদিও পিঠে ব্যথার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 11:51 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

সিডনি, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ক্রিকেট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার এ মাসের ভারত সফরের আগেই পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করছেন মাইকেল ক্লার্ক। যদিও পিঠে ব্যথার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সিডনিতে ফিরে ক্লার্ক এএপিকে বলেন, "দেশে ফিরে আসা আমার জন্য ভালো হয়েছে। আমি এখন প্রয়োজনীয় চিকিৎসা করতে পারবো। সেই সঙ্গে পিঠের ব্যাথা সারানোর একটা সুযোগ পাব।" গত দু'বছর ধরে পিঠের ব্যাথায় ভুগছেন ক্লার্ক। জানা গেছে, এ কারণে মাটি থেকে বল তোলা ও ব্যাটিং-এর জন্য দাঁড়ানোর সময় তাঁর প্রচণ্ড ব্যথা হয়। ক্লার্কের বদলে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেয়া হয়েছে ডেভিড হাসিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৭৫৫ ঘ.