করাচি, ৩১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঠের বাইরে থাকা তার জন্য নতুন কিছু নয়। চোট-আঘাত, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, বিতর্কে জড়ানো --- বিভিন্ন কারণে গত কয়েক বছরে মাঠে খুব কমই দেখা গেছে শোয়েব আখতারকে। শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন দুই টেস্টের সিরিজেও তাকে পাচ্ছে না পাকিস্তান। কারণ হাঁটুর চোট।
পাকিস্তানের কোচ ইন্তিখাব আলম জানিয়েছেন, "শোয়েব আমাদের জানিয়েছে যে তার একটা হাঁটুতে ভীষণ ব্যথা। আগামী মাসের (ফেব্র"য়ারির) শুরুতেই সেখানে অস্ত্রোপচার করানো দরকার।" আর অস্ত্রোপচার করা হলে পুরোপুরি সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ প্রয়োজন। যার অর্থ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়া সম্ভব হবে না তার পক্ষে। এখনো তারিখ ও ভেন্যু চূড়ান্ত না হলেও ২৩ ফেব্র"য়ারি থেকে ৬ মার্চের মধ্যে টেস্ট দুটো হওয়ার কথা।
এ ধরনের অস্ত্রোপচার অবশ্য 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে ক্রিকেটাঙ্গনে পরিচিত শোয়েবের জন্য নতুন কিছু নয়। ২০০৭ বিশ্বকাপের আগেও একটি হাঁটুতে তাকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। যে কারণে সেবারের বিশ্বকাপে তিনি খেলতেও পারেননি। ইনজুরি আর নানা বিতর্কে বার বার জড়িয়ে পড়ায় ২০০৬ সালের ফেব্র"য়ারি থেকে মাত্র তিনটি টেস্ট ও ১১টি ওয়ানডেতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে শোয়েবের।
তবে সা
bdnews24