২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফিরেই বিমানকে জেতালেন সাকিব, সেমিতে আবাহনী

সাকিব আল হাসানের সুসময় অব্যাহত প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটেও। গ্রামীণফোন ট্রাইনেশন কাপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড়কে ছোটোখাটো ইনজুরি থেকে সেরে ওঠার জন্য কিছূদিন বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম তিনটি ম্যাচে খেলা হয়নি আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা এই অলরাউন্ডারের। বৃহষ্পতিবার প্রথম খেলতে নেমেই অলরাউন্ড পারফরম্যান্সে জয় এনে দিয়েছেন বিমানকে। আর বিমানের ১৮ রানের জয়টা প্রিমিয়ারে উঠেই বড় দলের স্বীকৃতি পেয়ে যাওয়া গাজী ট্যাঙ্ককে উপহার দিয়েছে প্রথম হারের স্বাদ। অবশ্য 'বি' গ্র"প থেকে তিনটি করে জয় পাওয়া এই দু'দলের সেমিফাইনাল নিশ্চিত হয়নি এখনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সাকিব আল হাসানের সুসময় অব্যাহত প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটেও। গ্রামীণফোন ট্রাইনেশন কাপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড়কে ছোটোখাটো ইনজুরি থেকে সেরে ওঠার জন্য কিছূদিন বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম তিনটি ম্যাচে খেলা হয়নি আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা এই অলরাউন্ডারের। বৃহষ্পতিবার প্রথম খেলতে নেমেই অলরাউন্ড পারফরম্যান্সে জয় এনে দিয়েছেন বিমানকে। আর বিমানের ১৮ রানের জয়টা প্রিমিয়ারে উঠেই বড় দলের স্বীকৃতি পেয়ে যাওয়া গাজী ট্যাঙ্ককে উপহার দিয়েছে প্রথম হারের স্বাদ। অবশ্য 'বি' গ্র"প থেকে তিনটি করে জয় পাওয়া এই দু'দলের সেমিফাইনাল নিশ্চিত হয়নি এখনো। তবে 'এ' গ্র"প থেকে এই আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। এদিন ইয়াং পেগাসাসকে ৭ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একই গ্র"পের আরেক বড় দল মোহামেডান ১৫ রানের জয় পেয়েছে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে। দিনের অন্য ম্যাচগুলোতে বিকেএসপি (১১৭/৭) ১৮ রানে সূর্যতরুণকে (৯৯/১০), সিটি ক্লাব (১৪২/৪) ৪ রানে সিসিএসকে (১৩৬/৮) এবং ভিক্টোরিয়া (১০৯/৮) ২ উইকেটে পারটেক্সকে (১০৬/৬) হারিয়েছে। এদিন টস জিতে ব্যাটিংয়ে নামা বিমান ওপেনার নাজমুস সাদাতের কাছ থেকে পায় ১৯ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস। তবে ওয়ান ডাউনে ব্যাট করতে নামা সাকিব মারমুখী ব্যাটিংয়ে ম্যাচে অন্য সবার চেয়ে এগিয়েই ছিলেন। তিনটি করে বাউন্ডারি ও ছক্কায় তার ২৩ বলে ৪৬ রানের ইনিংসে ১৩ ওভারেই একশো পেরিয়ে যাওয়া বিমানের ইনিংস অবশ্য প্রত্যাশানুযায়ী বড় হয়নি। তুষার ইমরান ৩৪ বলে ৩৭ রান করে অপরাজিত থাকলেও ২০ ওভার শেষে বিমানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫৯। এই রান তাড়া করে জিততে হলে গাজী ট্যাঙ্কের ওপেনার ইমরুল কায়েস (২২ বলে ২৮), মোহাম্মদ আশরাফুল (২৩ বলে ৩১) এবং নাঈম ইসলামদের (১) মধ্যে যে কোনো একজনের বড় ইনিংস খেলা জরুরী ছিল। কিন্ত এদেরকে আরো বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরিয়ে দেন বিমানের দুই বাঁ হাতি স্পিনার। এদের একজন অবশ্যই ম্যাচের সেরা সাকিব (১৬ রানে ২ উইকেট) এবং অন্যজন বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেও বেশ কার্যকর আব্দুর রাজ্জাক (২৮ রানে ২ উইকেট)। ১১১ রানের মধ্যে তারা প্রতিপক্ষের শীর্ষ ব্যাটসম্যানদের সাজঘরে পাঠানোর পর গাজী ট্যাঙ্ক ২০ ওভারে ৬ উইকেটে তুলতে পারে ১৪১ রান। ৪৮ বলে আবুল বাশারের অপরাজিত ৪৯ রানের ইনিংসে ভর দিয়ে আবাহনীর বিপক্ষে ৬ উইকেটে ১০২ রানের সংগ্রহ দাঁড় করায় ইয়াং পেগাসাস। ১৯ রানে ২ উইকেট নিয়ে আবাহনীর সফলতম বোলার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওপেনার রনি তালুকদারের ৫৬ বলে ৫৬ রানের ইনিংসের সৌজন্যে মাত্র ৩ উইকেট হারিয়েই তারা সহজ জয়ের তীরে পৌছে গেলেও ম্যাচ সেরা হননি তিনি। কারণ ব্যাটিংয়ে ৪৯ রানের পর আবাহনীর তিনটি উইকেটই তুলে নেওয়া আবুল বাশারের এটা প্রাপ্য ছিল, দল হারলেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১১৫ ঘ