২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন অধিনায়ক ইউনিস খান

শেষ পর্যন্ত ইউনিস খানকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার পিসিবি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের নতুন অধিনায়ক হিসেবে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের নাম ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

করাচি, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ পর্যন্ত ইউনিস খানকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার পিসিবি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের নতুন অধিনায়ক হিসেবে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের নাম ঘোষণা করেছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরে যাওয়ার পর বরখাস্ত করা হয়েছিল শোয়েব মালিককে। তার জায়গাটা নিতে ইউনিস রাজি হবেন কি না, সেটাই ছিল প্রশ্ন। পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট মঙ্গলবার ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ খেলার মাঝপথে তাকে ডেকে নিয়ে প্রস্তাবটা দেন। তারপর অনেক ভেবে চিন্তে দায়িত্বটা নেবেন বলে জানান ইউনিস। ২০০৭ সালে ইনজামাম-উল হকের অবসরের পর ইউনিসকেই অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সেটা প্রত্যাখ্যান করায় দায়িত্বটা পেয়েছিলেন মালিক। কিন্তু গত কিছুদিন ধরেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলো পাকিস্তান অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স। খেলোয়াড় হিসেবে দলে তার জায়গাটাই নিশ্চিত নয়, তাই ওপর দলের সিনিয়র খেলোয়াড়দের ওপর তার নিয়ন্ত্রণও নেই