২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজও জিতলো দক্ষিণ আফ্রিকা

ব্যাট হাতে নিজে খারাপ করছেন না, কিন্তু সতীর্থদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে সাক্ষী হতে হলো অস্ট্রেলিয় সাম্রাজ্যের পতনের। গত দেড় দশকেরও বেশি সময় ধরে 'অজেয়' অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারানোর পর ওয়ানডে সিরিজটাও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাও আবার এক ম্যাচ হাতে রেখেই। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে সোমবার আট উইকেটের সহজ জয় পেয়েছে সফরকারীরা। এক ম্যাচ বাকি থাকতে এখন তারা ৩-১ ব্যবধানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

অ্যাডিলেড, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাট হাতে নিজে খারাপ করছেন না, কিন্তু সতীর্থদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে সাক্ষী হতে হলো অস্ট্রেলিয় সাম্রাজ্যের পতনের। গত দেড় দশকেরও বেশি সময় ধরে 'অজেয়' অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারানোর পর ওয়ানডে সিরিজটাও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাও আবার এক ম্যাচ হাতে রেখেই। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে সোমবার আট উইকেটের সহজ জয় পেয়েছে সফরকারীরা। এক ম্যাচ বাকি থাকতে এখন তারা ৩-১ ব্যবধানে এগিয়ে। টস জিতে ব্যাট করতে নামা পন্টিংয়ের দলকে দু ওভার বাকি থাকতে মাত্র ২২২ রানেই অলআউট করে দিয়েছেন ডেল স্টেইন (৩/৪৯), মাখায়া এনটিনি (৩/৫২) আর ইয়োহান বোথারা (২/২৮) মিলে। সিরিজে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে পন্টিংই অস্ট্রেলিয়ার হয়ে যা একটু লড়েছেন। ৭০ বলে তার ৬৩ রানের ইনিংসটা সাজানো ছিল নয়টি বাউন্ডারিতে। এছাড়া শেষ দিকে জেমস হোপসের ৪২ রান অস্ট্রেলিয়াকে পার করিয়েছে দুশ রানের কোটা। জবাব দিতে নেমে হাশিম আমলা আর এবি ডিভিলিয়ার্সের দুটি হাফসেঞ্চুরিতে ৭১ বল হাতে রেখেই জয় পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুটি গড়ার পথে ডিভিলিয়ার্স ৮২ ও আমলা ৮৪ রানে অপরাজিত ছিলেন। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া : ৪৮ ওভারে ২২২/১০ (পন্টিং ৬৩, হোপস ৪২, হোয়াইট ৩০, মাইক হাসি ২৮, ডেভিড হাসি ২৪; স্টেইন ৩/৪৯, এনটিনি ৩/৫২, বোথা ২/২৮)। দক্ষিণ আফ্রিকা : ৩৮.১ ওভারে ২২৩/২ (ডিভিলিয়ার্স ৮২*, আমলা ৮০*, গিবস ৩৮; হোপস ১/২৮, হিলফেনহস ১/৪৯)। ফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : এবি ডিভিলিয়ার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪৬ ঘ.