২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন প্রিমিয়ার লিগের দিকে তাকিয়ে আশরাফুল

৪, ৫, ৩; সংখ্যাগুলো যোগ করলে দাঁড়ায় ১২। এটাই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মোহাম্মদ আশরাফুলের রান। সিরিজ জয়ী দলের অধিনায়ক অবশ্য নিজের এমন রানখরার কোনো ব্যাখ্যাই খুঁজে পান না। অসহায়ের মতো তার মুখে থেকে কেবলই শোনা যায়, "চেষ্টা তো করছি, কিন্তু হচ্ছে না।" তবে অক্টোবর থেকে শুরু হওয়া টানা ক্রিকেটসূচী আপাতত শেষ। মার্চে দেশের মাঠে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার। বাংলাদেশ অধিনায়ক তাকিয়ে আছেন সেদিকেই, "অবশ্যই আমার অনেক কিছু শেখার আছে। এখন চেষ্টা থাকবে প্রিমিয়ার ক্রিকেটে ভালো খেলে ফর্মে ফেরার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 03:25 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ৪, ৫, ৩; সংখ্যাগুলো যোগ করলে দাঁড়ায় ১২। এটাই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মোহাম্মদ আশরাফুলের রান। সিরিজ জয়ী দলের অধিনায়ক অবশ্য নিজের এমন রানখরার কোনো ব্যাখ্যাই খুঁজে পান না। অসহায়ের মতো তার মুখে থেকে কেবলই শোনা যায়, "চেষ্টা তো করছি, কিন্তু হচ্ছে না।" তবে অক্টোবর থেকে শুরু হওয়া টানা ক্রিকেটসূচী আপাতত শেষ। মার্চে দেশের মাঠে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার। বাংলাদেশ অধিনায়ক তাকিয়ে আছেন সেদিকেই, "অবশ্যই আমার অনেক কিছু শেখার আছে। এখন চেষ্টা থাকবে প্রিমিয়ার ক্রিকেটে ভালো খেলে ফর্মে ফেরার।"

তবে তাকে বাদ দিলে দলীয় ব্যাটিংয়ের সামগ্রিক ছবিটাও ভালো নয়। এখানেও সতীর্থদের রানে ফেরার মঞ্চ হিসেবে প্রিমিয়ার ক্রিকেটকেই বেছে নিচ্ছেন তিনি, "গত এক বছর ধরে বোলাররা খুব ভালো করছে। সমস্যা এক জায়গাতেই, সেটা ব্যাটিং। যদি ভালো ব্যাটিং করতে পারতাম, তাহলে আমাদের আরো অনেকগুলো জয় থাকত। সামনে প্রিমিয়ার লিগ। আশা করি, প্রতিটি ক্রিকেটার সেখানে ভালো ব্যাটিং করে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত হয়ে থাকবে।"

অবশ্য এই সিরিজে রান না পাওয়ার জন্য ব্যাটসম্যানদের ততোটা দোষারোপ করতে রাজী নন অধিনায়ক, "যে ধরনের উইকেটে খেলেছি তাতে ব্যাটসম্যানদের জন্য কিছু ছিল না। এখানে হাত খুলে খেলা যায়নি। প্রতিটি ম্যাচই চির লো স্কোরিং। ব্যাটসম্যানদের তাই ততোটা দোষ দেব না।" তবে স্বাগতিক দলের তো নিজেদের পছন্দমতো উইকেট তৈরি করে নেওয়ার একটা সুযোগ থাকেই। বাংলাদেশ দল তাহলে কেন সেই সুযোগটা নিল না? জবাবে আশরাফুল বললেন, "ফ্ল্যাট উইকেট হলে ব্যাটসম্যানরা ফর্মে আসে। যে কোনো ব্যাটসম্যানের জন্য সিমিং উইকেটে ব্যাট করা কঠিন। এটি শুধূ আমাদেও জন্যই নয়। সবার জন্যই। আমাদের বোলাররা যেহেতু অনেকদিন ধরেই ভালো বোলিং করছে, তাই ম্যানেজমেন্ট ওদেরই সুযোগ কওে দিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.