মুম্বাই, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রনজি ট্রফিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য রোববার ঘোষিত ১৫ জনের দলে তিনিই একমাত্র নতুন মুখ।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পাঁচ ম্যাচের এই সিরিজে ভারত পাচ্ছে না অফ স্পিনার হরভজন সিংকে। তার বিকল্প হিসেবেই মূলত চলতি মৌসুমে রনজি ট্রফিতে সর্বোচ্চ ৪২ উইকেট শিকারী বাঁহাতি স্পিনার জাদেজাকে দলে নেওয়া হয়েছে। তবে সৌরাষ্ট্রের ২০ বছর বয়সী এই তরুণ সেই সঙ্গে ব্যাটিংটাও ভালোই জানেন- ধুন্ধুমার ব্যাটিংয়ে ৭৩৯ রান তুলে রনজিতে ব্যাটসম্যানদের তালিকাতেও তিনি ছিলেন ৬ নম্বরে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নিরঙ্কুশ জয় পাওয়া দলটিতে পরিবর্তন এসেছে আর একটাই
bdnews24