২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে অনিশ্চিত মাশরাফি?

হাটুর ব্যথা আবার তাকে ভোগাতে শুরু করেছে বলে দাবি করেছেন মাশরাফি বিন মর্তুজা। যে কারণে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রামীণফোন ত্রিদেশীয় কাপের ফাইনালে বাংলাদেশ দলের এই মূল স্ট্রাইক বোলারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও পরীক্ষা-নিরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছেন ম্যানেজার শফিকুল হক হীরা। সেক্ষেত্রে ফাইনালে খেলা না খেলার পুরো বিষয়টা মাশরাফির ওপরই নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হাটুর ব্যথা আবার তাকে ভোগাতে শুরু করেছে বলে দাবি করেছেন মাশরাফি বিন মর্তুজা। যে কারণে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রামীণফোন ত্রিদেশীয় কাপের ফাইনালে বাংলাদেশ দলের এই মূল স্ট্রাইক বোলারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও পরীক্ষা-নিরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছেন ম্যানেজার শফিকুল হক হীরা। সেক্ষেত্রে ফাইনালে খেলা না খেলার পুরো বিষয়টা মাশরাফির ওপরই নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার শ্রীলঙ্কা ম্যাচে রুবেল হোসেনের বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের ক্যাচ নেওয়ার পরই বাম হাটুতে চোট টের পান বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। বৃহষ্পতিবার বিকেলে অনুশীলনে বোলিংয়ের সময় সেই চোট বেড়ে গেছে বলে টিম ম্যানেজমেন্টকে জানানোর সঙ্গে সঙ্গেই তাকে পাঠানো হয় হাসপাতালে। অ্যাপোলো হাসপাতালে এমআরআই করানোর পর রিপোর্ট হাতে পেয়েও অবশ্য নিশ্চিন্ত হতে পারছে না বাংলাদেশ শিবির। ম্যানেজার বললেন, "মাশরাফি যদিও হাটুতে ব্যথা আছে বলে অভিযোগ করছে। কিন্তু এমআরআই রিপোর্টে তো কোনো সমস্যাই ধরা পড়েনি। একারণেই আমাদের ধরে নিতে হচ্ছে ওর কিছু হয়নি। এখন খেলবে কী খেলবে না, তা পুরোপুরিই ওর ওপর নির্ভর করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.