২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করেছিল ১৫৭। অস্ট্রেলিয়া ৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। অর্থাৎ ৬ উইকেটে ম্যাচটি জিতে অস্ট্রেলিয়া দুই ম্যাচের সিরিজ জিতল ২-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করেছিল ১৫৭। অস্ট্রেলিয়া ৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। অর্থাৎ ৬ উইকেটে ম্যাচটি জিতে অস্ট্রেলিয়া দুই ম্যাচের সিরিজ জিতল ২-০ ব্যবধানে। ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েই আসলে বড় কিছু করার সম্ভাবনা শেষ করে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবু লড়াই চালিয়ে যান ডুমিনি। তার ৪১ বলে ৭টি বাউন্ডারি ও দুটো ছক্কায় করা অপরাজিত ৬৯ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত শেষ পর্যন্ত তাদের রান দেড়শ পেরোয়। দলের অন্য উল্লেখযোগ্য স্কোরার হাশিম আমলা (২৬ বলে ২৬)। আগের ম্যাচে ঝড় তোলা ওয়ার্নার ফিরে গেছেন মাত্র ৭ রানেই। কিন্তু সেই ক্ষতিটা পুষিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় মাইক হাসি এবং ক্রেইগ হোয়াইটের ঝড়ো দুটো ইনিংস। দুজনই অপরাজিত ছিলেন শেষপর্যন্ত এবং দুজনের ইনিংসেই চার ৫টি, ছক্কা ১টি। হাসি ৫৫ রান করেছেন ৩৩ বলে, হোয়াইটের ৪০ রানের জন্য লেগেছে ১৮ বল। পন্টিং ৩১ বলে করেছেন ৩৮। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮৫০ঘ.