২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিক অধিনায়ক হওয়ার যোগ্য নন : ইউসুফ

ভারতের অননুমোদিত ক্রিকেট লিগ আইসিএলে যোগ দিয়ে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ মনে করেন, পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক শোয়েব মালিকের অধিনায়ক হওয়ার যোগ্যতাই নেই। মঙ্গলবার জিও স্পোর্টস চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে ইউসুফ বলেছেন, ২০০৭ সালে মালিককে অধিনায়ক হিসেবে নিয়োগ করাটা অন্যায় হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

করাচি, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের অননুমোদিত ক্রিকেট লিগ আইসিএলে যোগ দিয়ে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ মনে করেন, পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক শোয়েব মালিকের অধিনায়ক হওয়ার যোগ্যতাই নেই। মঙ্গলবার জিও স্পোর্টস চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে ইউসুফ বলেছেন, ২০০৭ সালে মালিককে অধিনায়ক হিসেবে নিয়োগ করাটা অন্যায় হয়েছিল। "সম্ভবত এই প্রথম এমন একজনকে পাকিস্তানের অধিনায়ক করা হয়েছে, টেস্ট কিংবা ওয়ানডে কোনো দলেই যার জায়গাটা নিশ্চিত নয়"