শারজা, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে হতাশাজনক পরাজয়ের দিনে বাংলাদেশের জন্য দারুণ এক সাফল্য বয়ে এনেছেন সৈয়দ মুস্তাফিজ।
বাংলাদেশের ১৫ বছর বয়সী এই তরুণের দুর্দান্ত বোলিংয়ে শনিবার এক প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে অতি সহজে ৭ উইকেটে হারিয়েছে শারজা ক্রিকেট কাউন্সিল একাডেমি দল।
শারজা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে যায় নাইজেরিয়া। মাত্র ১০ রানের বিনিময়ে অফস্পিনার মুস্তাফিজের শিকার হ্যাটট্রিকসহ ৬ উইকেট। হ্যাটট্রিক করার পথে টানা ৪ বলে উইকেট নিয়েছেন তিনি। জবাব দিতে নেমে আকিল নূর মোহাম্মদের ৫২ রানের সুবাদে ১২.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিক দল। একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার সুবাদে ম্যাচ-সেরা নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রতিশ্র"তিশীল তরুণ বলেছেন, ভবিষ্যতে আমীরাত দলে খেলার সম্ভাবনা থাকলেও বাংলাদেশ দলে খেলাই তার স্বপ্ন।
সংক্ষিপ্ত স্কোর :
নাইজেরিয়া : ২৮.৪ ওভারে ৮৬ (ওলালেকান ৩৬, তামুনো ১৫; মুস্তাফিজ ৬/১০, শাহিদ ২/১৫, সারওয়ার ১/১)
শারজা ক্রিকেট কাউন্সিল একাডেমি দল : ১২.৫ ওভারে ৮৭/৩ (আকিল ৫২, সারওয়ার ১৫; ইকেনওয়াসো ২/২০, তোয়েগু ১/২৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসকে/১৭৪৭ঘ.
bdnews24