২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু দফায় পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা

অনিশ্চয়তার মেঘ কেটে অবশেষে ঠিক হয়েছে পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা। তবে তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট খেলার জন্য একবার নয়, দুবার পাকিস্তানে যাবে তারা। মাঝখানে থাকবে দু সপ্তাহেরও বেশি বিরতি। আর এই বিরতিতে নিজেদের দেশে ভারতের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ খেলার কথাও ভাবছে লংকানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 05:18 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

করাচি, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিশ্চয়তার মেঘ কেটে অবশেষে ঠিক হয়েছে পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা। তবে তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট খেলার জন্য একবার নয়, দুবার পাকিস্তানে যাবে তারা। মাঝখানে থাকবে দু সপ্তাহেরও বেশি বিরতি। আর এই বিরতিতে নিজেদের দেশে ভারতের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ খেলার কথাও ভাবছে লংকানরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী সেলিম আলতাফ জানিয়েছেন, তিনটি ওয়ানডে খেলতে ১৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে মাহেল জয়াবর্ধনের দল। জানুয়ারির ২১, ২৪ আর ২৭ তারিখে করাচি, লাহোর ও ফয়সলাবাদে তিনটি দিবারাত্রির ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরে যাবে তারা, তারপর দুটি টেস্ট খেলার জন্য আবার ফিরবে ১৪ ফেব্রুয়ারি। টেস্ট দুটি হবে করাচি আর লাহোরে, তবে ওই দুটি ম্যাচ শুরুর তারিখ এখনো ঠিক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১০৩ ঘ.