২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন কেভিন পিটারসেন

কোচ পিটার মুরসের সঙ্গে কয়েক দিন ধরেই দ্বন্দ্ব চলছিল কেভিন পিটারসেনের। সেই দ্বন্দ্বের জের ধরে বুধবার ইংল্যান্ড অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

লন্ডন, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোচ পিটার মুরসের সঙ্গে কয়েক দিন ধরেই দ্বন্দ্ব চলছিল কেভিন পিটারসেনের। সেই দ্বন্দ্বের জের ধরে বুধবার ইংল্যান্ড অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গত বছর মাইকেল ভনের উত্তরসূরী হিসাবে অধিনায়কের দায়িত্ব পাওয়া পিটারসেন ও মুরসের ঝামেলা নিয়ে মঙ্গলবার একটি জরুরী টেলিকনফারেন্স ডেকেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে সেই সভায় দুজনের মধ্যে সমঝোতা করাতে পারেনি তারা। উল্টো এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটানো পিটারসেন জানিয়ে দেন তার পক্ষে আর দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নতুন বছরের শুরুতেই আবার অধিনায়কের খোঁজে নেমে পড়তে হচ্ছে ইসিবি-কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬০০ঘ.