সিডনি, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দুই টেস্টেই হেরে সিরিজ হারা নিশ্চিত হয়েছে আগেই, সিডনি টেস্টটা তাই অনেকটাই মর্যাদার লড়াই। সেই মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং দক্ষিণ আফ্রিকার সামনে ছুঁড়ে দিয়েছেন দারুণ এক চ্যালেঞ্জ। মঙ্গলবার চতুর্থ দিনে চা বিরতির আগে ৪ উইকেটে ২৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দিয়েছেন তিনি। চার সেশনে ৩৭৬ রান তুলে ম্যাচ জিতে নেওয়ার সেই চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে চতুর্থ দিনশেষে সফরকারীরা তুলেছে ১ উইকেটে ৬২ রান।
প্রথম ইনিংসে পাওয়া চোটের কারণে ব্যাট হাতে ওপেন করতে নামেননি অধিনায়ক গ্রায়েম স্মিথ। তার বিকল্প হিসেবে নামা মরনে মরকেলকে (০) নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দিয়ে পন্টিংকে দারুণ একটা সূচনাই এনে দিয়েছিলেন ডুগ বোলিংগার। কিন্তু নিল ম্যাকেঞ্জি (২৫*) আর হাশিম আমলার (৩০*) দৃঢ়তায় বাকি সময়টুকু নিরাপদেই পার করে দিয়েছে সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৩৯৪ (ক্লার্ক ১০১, জনসন ৬৪, ক্যাটিচ ৪৭, হরিজ ৪১; স্টেইন ৩/৯৫, হ্যারিস ৩/৮৪) ও ২৫৭/৪ ডিক্লে (হেইডেন ৩৯, ক্যাটিচ ৬১, পন্টিং ৫৩, হাসি ৪৫*, ক্লার্ক ৪১; মরকেল ২/৩৮, স্টেইন ১/৬০, হ্যারিস ১/৬৩)
দক্ষিণ আফ্রিকা : ৩২৭ (বাউচার ৮১, আমলা ৫১, মরকেল ৪০; সিডল ৫/৫৯, জনসন ২/৬৯) ও ৬২/২ (মরকেল ০, ম্যাকেঞ্জি ২৫*, আমলা ৩০*; বোলিঙ্গার ১/১১)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩৫৪ ঘ.
bdnews24