২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলশান সফল হলেও জয়াবর্ধনে ব্যর্থ

দল মাত্র ৭ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমেছেন তিনি। আরেকটি অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নিজের শততম টেস্ট খেলতে নামা মাহেলা জয়াবর্ধনের জন্য এরচেয়ে ভালো প্রেক্ষাপট আর কী হতে পারতো! আট হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৭৪ রানের দূরত্ব, শুরুর ধাক্কা সামাল দেওয়ার পাশাপাশি বড় এক ইনিংস খেলে ওই মাইলফলক পেরিয়ে যাওয়া --- দারুণ কিছু লক্ষ্য ছিল তার সামনে। কিন্তু শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে ব্যর্থতার হতাশাই গ্রাস করলো শ্রীলঙ্কা অধিনায়ককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, ৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দল মাত্র ৭ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমেছেন তিনি। আরেকটি অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নিজের শততম টেস্ট খেলতে নামা মাহেলা জয়াবর্ধনের জন্য এরচেয়ে ভালো প্রেক্ষাপট আর কী হতে পারতো! আট হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৭৪ রানের দূরত্ব, শুরুর ধাক্কা সামাল দেওয়ার পাশাপাশি বড় এক ইনিংস খেলে ওই মাইলফলক পেরিয়ে যাওয়া --- দারুণ কিছু লক্ষ্য ছিল তার সামনে। কিন্তু শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে ব্যর্থতার হতাশাই গ্রাস করলো শ্রীলঙ্কা অধিনায়ককে। যদিও ঢাকায় খেলা তার ক্যারিয়ারের ৯৯-তম টেস্টটিকে স্মরণীয় করে রেখেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ১৬৬ রান। কিন্তু শনিবার জয়াবর্ধনের আরেকটি অর্জনকে বিলম্বিত করেছেন সাকিব আল হাসান। তার বাঁহাতি স্পিনে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার সময় শ্রীলঙ্কা অধিনায়কের নামের পাশে লেখা মাত্র ১১ রান। এবং দলও ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপদে। শততম টেস্টের প্রথম ইনিংসে জয়াবর্ধনে ব্যর্থ হলেও ৫০-তম টেস্ট খেলতে নামা তিলকরতে