সিডনি, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজ আর টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক গ্রায়েম স্মিথকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। সিডনি টেস্ট শেষ করেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থার বৃহস্পতিবার জানিয়েছেন, কনুইয়ের পুরনো চোট থেকে সেরে উঠতে তাকে কিছুটা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদলে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইয়োহান বোথা।
২০০৮ সালে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক স্মিথ চলতি সিরিজে খেলছেন রক্তে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে। তারপরও ওই চোটটা ভোগাচ্ছে তাকে।
"ও বেশ অস্বস্তি নিয়েই খেলছে। বিশেষ করে ৪০ থেকে ৫০ রান করার পরেই ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে এমনটি ব্যাট ঠিকমতো গ্রিপ করতেও কষ্ট হয় তার"
bdnews24