২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্র্যাকটিস ম্যাচে সবুজ দলের জয়

জুনায়েদ ইমরোজ আর নাফিস ইকবালের হাফসেঞ্চুরিতে মোহাম্মদ আশরাফুলের লাল দলকে হারিয়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার সবুজ দল। শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্র্যাকটিস ম্যাচটিতে সবুজ দলের কাছে পাত্তাই পায়নি লাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনায়েদ ইমরোজ আর নাফিস ইকবালের হাফসেঞ্চুরিতে মোহাম্মদ আশরাফুলের লাল দলকে হারিয়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার সবুজ দল। শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্র্যাকটিস ম্যাচটিতে সবুজ দলের কাছে পাত্তাই পায়নি লাল। স্কোরকার্ডে ৭ উইকেটের জয় লেখা হলেও আসলে ১০ উইকেটেই জিতেছে মাশরাফির দল। টস জিতে ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে মাত্র ১০৩ রানেই অলআউট হয়ে গেছে লাল দল। একবার শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয়বার ব্যাট করতে নেমে আশরাফুল নিজে করেছেন সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান। সবুজ দলের হয়ে নাজমুল নিয়েছেন তিন উইকেট, আর মাহমুদউল্লাহ দুটি। জবাব দিতে নেমে সবুজ দল ব্যাট করেছে তাদের প্রথম ব্যাটসম্যান আউট হওয়া পর্যন্ত। ততক্ষণে ২৯.৩ ওভার খেলা হয়ে গেছে, রান উঠেছে ১৫৫। দুই ওপেনার জুনায়েদ আর নাফিস দুজনই অবসর নিয়েছেন হাফসেঞ্চুরি করে। সর্বোচ্চ ৫৭ রান করেছেন নাফিস, জুনায়েদ করেছেন ৫১। এছাড়াও ২১ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান তুষার ইমরান করেছেন ১১ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫১৭ ঘ.