ঢাকা, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এনামুল হক জুনিয়র বাংলাদেশের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র টেস্ট জয়ের নায়ক। আর নাফিস ইকবালের ম্যাচ বাঁচানো সেঞ্চুরি ২০০৫ সালের জানুয়ারিতে দেশকে উপহার দিয়েছিল প্রথম টেস্ট সিরিজ জয়ের আনন্দ। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ এবং নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য রোববার ২৪ জনের যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাতে আছেন দেশের ক্রিকেট ইতিহাসের এই দুই অংশীদারও। আইসিএলের ধাক্কায় জাতীয় দলের অভিজ্ঞতার ঘাটতি পূরণের চিন্তা দীর্ঘদিন পর এই দলে ঠাঁই করে দিয়েছে তুষার ইমরান এবং রাজিন সালেহকেও।
এই অভিজ্ঞদের সঙ্গে একঝাঁক তরুণ তো আছেনই। নাঈম ইসলাম ও শামসুর রহমান শুভদের ডাক পাওয়া অনুমিতই ছিল। এদের সঙ্গে শ্রীলঙ্কা সফররত একাডেমী দলের ইমরুল কায়েস, সোহরাওয়ার্দী শুভ এবং মাহবুবুল আলম রবীনরাও থাকছেন আসন্ন দুটো সিরিজের জন্য বিবেচনায়। আর এই পুরনো এবং নতুনদের ভিড়ে অভিজ্ঞ জাভেদ ওমরের ডাক না পাওয়াটাই খবর। প্রধান নির্বাচক রফিকুল আলম জানিয়েছেন, "জাভেদ আমাদের বিবেচনায় ছিল। কিন্তু সা
bdnews24