২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় একাডেমী দলের কষ্টার্জিত জয়

শ্রীলঙ্কায় জয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছে জিপি-বিসিবি একাডেমী দল। তবে জয়টা ততোটা সহজে আসেনি, যতোটা সহজে আসার কথা ছিল। খেত্তারামায় শ্রীলঙ্কান ডেভলপমেন্ট স্কোয়াডকে মাত্র ১২৭ রানে অলআউট করে দিয়েও তারা জিতেছে মাত্র ১ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কায় জয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছে জিপি-বিসিবি একাডেমী দল। তবে জয়টা ততোটা সহজে আসেনি, যতোটা সহজে আসার কথা ছিল। খেত্তারামায় শ্রীলঙ্কান ডেভলপমেন্ট স্কোয়াডকে মাত্র ১২৭ রানে অলআউট করে দিয়েও তারা জিতেছে মাত্র ১ উইকেটে। প্রতিপক্ষকে মাত্র ৩৬.৩ ওভারেই গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অফস্পিনার নাসির হোসেন। তার বোলিং ফিগারটাই বলছে সে কথা : ১০-৩-১৩-৪। বাঁ হাতি স্পিনার আরাফাত সানিও নিয়েছেন ৩২ রানে ২ উইকেট। আর ১৭ রানে ৩ উইকেট নেওয়া পেসার জিয়াউর রহমান তো পরে ব্যাট হাতেও দলের জয়ে রেখেছেন দারুণ অবদান। প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিফলে যেতে বসেছিল বোলারদের সাফল্য। এক ইমরুল কায়েস (৪৫) ছাড়া আর কেউই রান করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা একাডেমী দলের সামনে যখন হারের শঙ্কা, তখন জিয়ার বিধ্বংসী ব্যাটিং ৩৮.২ ওভারে দলকে জয়ের তীরে নিয়ে যায়। জিয়া মাত্র ১৬ বলে তিনটি করে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ৩৫ রানে অপরাজিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৮ঘ.