২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডাগামী পাকিস্তান দলে আছেন শোয়েবও!

এই সপ্তাহেই তাকে একটা নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তাতে বলা হয়েছে ৭০ লাখ রুপি জরিমানা পরিশোধ না করা পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। শোয়েব আখতার এখনো সেই জরিমানার টাকা দেননি, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ঠিকই রেখেছে আগামী মাসের কানাডা সফরের প্রাথমিক দলে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

করাচি, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই সপ্তাহেই তাকে একটা নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তাতে বলা হয়েছে ৭০ লাখ রুপি জরিমানা পরিশোধ না করা পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। শোয়েব আখতার এখনো সেই জরিমানার টাকা দেননি, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ঠিকই রেখেছে আগামী মাসের কানাডা সফরের প্রাথমিক দলে! কানাডা, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়েকে নিয়ে চারজাতির একটি টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে আগামী মাসে কানাডা যাচ্ছে পাকিস্তান দল। সেই সফরের জন্য ২০ জনের প্রাথমিক দলে শোয়েবও আছেন বলে জানিয়েছে করাচির দৈনিক দ্য নিউজ। শেষ মুহূর্তে ঝামেলা মিটলে যেন তাকে দলে নেওয়া যায়, সে কথা ভেবেই কানাডার ভিসার জন্য তার নামটাও পাঠিয়েছেন নির্বাচকরা। পিসিবি অবশ্য এখনো বলছে, জরিমানার টাকা শোধ না করা পর্যন্ত পাকিস্তানে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে নিষিদ্ধই থাকবেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত এই ফাস্ট বোলার। তবে তার আইনজীবীরা নাকি বোর্ডকে নিশ্চিত করেছেন, শীগগীরই এই ঝামেলা মিটে যাবে। আর সে কথা ভেবেই তাকে রাখা হয়েছে কানাডাগামী প্রাথমিক দলে। ১০ থেকে ১৩ অক্টোবরের এই টুর্নামেন্টের জন্য ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে শীগগীরই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩৮ ঘ.