মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য বরণ করতে হলো না অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফরকে। দিল্লির সিরিজ বোমা বিস্ফোরণকে উপেক্ষা করে রিকি পন্টিংদের দলকে ভারত সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সিএ-র জনসংযোগ ব্যবস্থাপক পিটার ইয়াং মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। "আমরা আমাদের নিরাপত্তা সংক্রান্ত পরামর্শগুলো নতুন করে খতিয়ে দেখেছি, এবং তা গত এক সপ্তাহে পরিবর্তন হয়নি"
bdnews24