২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ানদের সফরে আসার অনুরোধ শেবাগের

নিরাপত্তা নিয়ে ভীতি অস্ট্রেলিয়ানদের সব সময়ই একটু বেশি। এই তো কদিন আগে মূলত তাদেরই 'ভীতি'র কারণে স্থগিত হয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফি। দিল্লিতে শনিবারের সিরিজ বোমা বিস্ফোরণ নিয়েও যথারীতি আতঙ্কিত তারা, ভারত সফরে আদৌ আসবে কি না এ নিয়ে সোমবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। তবে ওই বৈঠকের দিল্লির বাসিন্দা বীরেন্দর শেবাগ আশ্বস্ত করেছেন তাদের, ভয় পাওয়ার কিছু নেই। ভারত সফরটা বাতিল না করার জন্য অনুরোধ জানিয়েছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

সিডনি, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা নিয়ে ভীতি অস্ট্রেলিয়ানদের সব সময়ই একটু বেশি। এই তো কদিন আগে মূলত তাদেরই 'ভীতি'র কারণে স্থগিত হয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফি। দিল্লিতে শনিবারের সিরিজ বোমা বিস্ফোরণ নিয়েও যথারীতি আতঙ্কিত তারা, ভারত সফরে আদৌ আসবে কি না এ নিয়ে সোমবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। তবে ওই বৈঠকের দিল্লির বাসিন্দা বীরেন্দর শেবাগ আশ্বস্ত করেছেন তাদের, ভয় পাওয়ার কিছু নেই। ভারত সফরটা বাতিল না করার জন্য অনুরোধ জানিয়েছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। রোববার সিডনির মর্নিং হেরাল্ড পত্রিকাকে শেবাগ বলেছেন, "দিল্লি পাকিস্তানের মতো নয়। আমাদের কাছে সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে আজই। আর তাছাড়া বিশ্বের কোনো জায়গাই তো নিরাপদ নয়, এমনকি আমেরিকাও না। তাই আমি মনে করি অস্ট্রেলিয়ানদের এই সফরে আসাই উচিত।" শনিবারের ওই বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত আর দেড়শতাধিক আহত হয়েছিলেন। এই নিয়ে গত পাঁচ মাসে ভারতের চারটি বড় শহরে এ রকমের সিরিজ বোমা হামলা হলো। ঘটনাক্রমে এই চার শহরের তিনটিতে এই সফরে ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ানদের। ২৭ সেপ্টেম্বর জয়পুরে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেন্টার ফর এক্সিলেন্সের বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর, ৯ অক্টোবর থেকে প্রথম টেস্টটি হবে ব্যাঙ্গালোরে আর ২৯ অক্টোবর থেকে দিল্লিতে হওয়ার কথা চার টেস্টের এই সিরিজের তৃতীয় টেস্ট। এই হামলা দোটানায় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়ানদের। এই সফরটা বাতিল না করা হলে যে তাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি গ্রহণের অভিযোগ উঠতে পারে, বলা হতে পারে এই সফরের সঙ্গে বিপুল অঙ্কের টাকার প্রশ্ন জড়িত আছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে