২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি মাসের এক রাতে একটা বারে মারামারির সময় কাঁচের জানালায় ঘুসি মেরে চোট পেয়েছিলেন হাতে। এমনিতেই ওই ঘটনা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, তার ওপর ওই ইনজুরির কারণেই মাঝের সময়টায় ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন খুব কম। তারপরও কপাল খুলে গেছে জেস রাইডারের। বাংলাদেশ সফরের টেস্ট দলেও এই তরুণ ব্যাটসম্যানকে রেখেছেন নিউজিল্যান্ডের নির্বাচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেব্রুয়ারি মাসের এক রাতে একটা বারে মারামারির সময় কাঁচের জানালায় ঘুসি মেরে চোট পেয়েছিলেন হাতে। এমনিতেই ওই ঘটনা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, তার ওপর ওই ইনজুরির কারণেই মাঝের সময়টায় ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন খুব কম। তারপরও কপাল খুলে গেছে জেস রাইডারের। বাংলাদেশ সফরের টেস্ট দলেও এই তরুণ ব্যাটসম্যানকে রেখেছেন নিউজিল্যান্ডের নির্বাচকরা। ইংল্যান্ড সফরের দল থেকে জেমস মার্শাল, পিটার ফুলটন ও মাইকেল ম্যাসন বাদ পড়ায় শুক্রবার ঘোষিত এই দলের টপ অর্ডার ব্যাটিংয়ে অভিজ্ঞতার বড় অভাব। পাঁচটি ওয়ানডে খেলা মেজাজী এই তরুণের অভিষেকের সম্ভাবনা তাই যথেষ্টই আছে। তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে ড্যানিয়েল ভেট্টোরির দল। ওয়ানডে দল: জেমি হাউ, স্কট স্টাইরিস, রস টেলর, ড্যানিয়েল ফ্লিন, জেস রাইডার, জ্যাকব ওরাম, ব্রেন্ডন ম্যাককালাম, গ্যারেথ হপকিন্স, গ্র্যান্ট এলিয়ট, ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক) কাইল মিলস, টিম সাউদি, মার্ক গিলেস্পি, জিতান প্যাটেল ও ক্রিস মার্টিন। টেস্ট দল: জেমি হাউ, অ্যারন রেডমন্ড, রস টেলর, ড্যানিয়েল ফ্লিন, জেস রাইডার, জ্যাকব ওরাম, ব্রেন্ডন ম্যাককালাম, গ্যারেথ হপকিন্স, গ্র্যান্ট এলিয়ট, ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক) কাইল মিলস, টিম সাউদি, ইয়ান ও'ব্রায়েন, জিতান প্যাটেল ও ক্রিস মার্টিন। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএইচ/১২৪১ ঘ.