২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মতৃপ্তিতে ভাসছেন না পিটারসেন

স্বপ্নটা পূরণ হতে দেয়নি বৃষ্টি। শেষ ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করা সম্ভব হয়নি, হয়নি ওয়ানডে র‌্যাংকিংয়ের দুই নম্বরে ওঠাও। তবু খুশি ইংল্যান্ডের অধিনায়ক কেভিন পিটারসেন। তবে সেই খুশিতে গা ভাসিয়ে দিলে ভুল হবে বলে সাবধানও করে দিয়েছেন সতীর্থদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

কার্ডিফ, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বপ্নটা পূরণ হতে দেয়নি বৃষ্টি। শেষ ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করা সম্ভব হয়নি, হয়নি ওয়ানডে র‌্যাংকিংয়ের দুই নম্বরে ওঠাও। তবু খুশি ইংল্যান্ডের অধিনায়ক কেভিন পিটারসেন। তবে সেই খুশিতে গা ভাসিয়ে দিলে ভুল হবে বলে সাবধানও করে দিয়েছেন সতীর্থদের। দক্ষিণ আফ্রিকান শিবিরেও আলোচনা চলছে এই বিষয়টি নিয়েই। টেস্ট সিরিজ জেতার পর একটু কি গা ছাড়া ভাব ছিল ওয়ানডে সিরিজে? এই প্রশ্ন উঠছে। কোচ মিকি আর্থার অবশ্য এই ব্যর্থতার জন্য দলের সিনিয়র খেলোয়াড়দেরই দুষছেন। শুধু তা-ই নয়