২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা শেষ ওয়ানডে

কেভিন পিটারসেনের স্বপ্নটা পূরণ হলো না। দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে র‌্যাংকিংয়ের দুই নম্বরে ওঠার স্বপ্ন দেখছিলেন ইংল্যান্ড অধিনায়ক। সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি বৃষ্টি। বুধবার কার্ডিফে দুই দলের মধ্যকার পঞ্চম ও শেষ ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম চারটি ম্যাচই জিতেছিল স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 05:48 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

কার্ডিফ, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কেভিন পিটারসেনের স্বপ্নটা পূরণ হলো না। দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে র‌্যাংকিংয়ের দুই নম্বরে ওঠার স্বপ্ন দেখছিলেন ইংল্যান্ড অধিনায়ক। সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি বৃষ্টি। বুধবার কার্ডিফে দুই দলের মধ্যকার পঞ্চম ও শেষ ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম চারটি ম্যাচই জিতেছিল স্বাগতিকরা। বৃষ্টির কারণে এই ম্যাচে খেলা হয়েছে মাত্র তিন ওভার। টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ওই তিন ওভারে ওপেনার হার্শেল গিবসের উইকেটটি হারিয়ে তুলতে পেরেছিল ৬ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১০৪ ঘ.