২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না রকিবুলের

এক্স-রে'তে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরার পরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া সফরের বাকী ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না রকিবুল হাসানের। তবুও বাংলাদেশ শিবির সোমবার পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেয়। এদিন বিকেলে ডারউইনের এক অস্থি বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ওয়ানডে সিরিজের শেষ দুটো ম্যাচে খেলা হচ্ছে না এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এক্স-রে'তে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরার পরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া সফরের বাকী ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না রকিবুল হাসানের। তবুও বাংলাদেশ শিবির সোমবার পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেয়। এদিন বিকেলে ডারউইনের এক অস্থি বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ওয়ানডে সিরিজের শেষ দুটো ম্যাচে খেলা হচ্ছে না এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকম অবশ্য জানিয়েছে, অস্থি বিশেষজ্ঞের কাছ থেকে নির্ভার হওয়ার মতো একটা খবরও মিলেছে। ইনজুরির ধরন যা তাতে কোনো অস্ত্রোপচার লাগবে না রকিবুলের। তবে এই ইনজুরি থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। আর এই সময়টাতে ডান হাতের বৃদ্ধাঙ্গলে 'স্পি