২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন রানের লজ্জা!

২৫৪, অস্ট্রেলিয়ার এই স্কোরটাই স্বপ্ন দেখানোর জন্য যথেষ্ট ছিল। তিন বছর আগে বিশ্বসেরা দলটির ২৪৯ রান টপকেই তো ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অঘটনটির জন্ম দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শনিবার ডারউইনে অস্ট্রেলীয়দের এর কাছাকাছি সংগ্রহে বেঁধে ফেলার পর কেউ যদি আরেকটি কার্ডিফ-মহাকাব্য রচনার স্বপ্ন দেখে থাকেন, তাহলে বিশাল ভুল করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 03:49 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ডারউইন, ৩০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২৫৪, অস্ট্রেলিয়ার এই স্কোরটাই স্বপ্ন দেখানোর জন্য যথেষ্ট ছিল। তিন বছর আগে বিশ্বসেরা দলটির ২৪৯ রান টপকেই তো ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অঘটনটির জন্ম দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শনিবার ডারউইনে অস্ট্রেলীয়দের এর কাছাকাছি সংগ্রহে বেঁধে ফেলার পর কেউ যদি আরেকটি কার্ডিফ-মহাকাব্য রচনার স্বপ্ন দেখে থাকেন, তাহলে বিশাল ভুল করেছেন তিনি। মোহাম্মদ আশরাফুলরা কখনো আস্থার প্রতিদান দিলে তো! তারা বরং স্বপ্নের অপমৃত্যু দেখালেন। ওয়ানডেতে নিজেদের সর্বনিম্ন ৭৪ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবে ১৮০ রানের বিশাল ব্যবধানে হার তো স্বপ্নের অপমৃত্যুই। এই ম্যাচ পূর্ববর্তী প্রেক্ষাপট কিন্তু ২০০৫ সালের কার্ডিফ ম্যাচের কথা মনে করিয়ে দিচ্ছিল বারবার। সেবার মাঠে আসার পর আগের রাতে অতিরিক্ত মদ্যপানের কারণে শাস্তি হিসেবে একাদশ থেকে ছেঁটে ফেলা হয়েছিল অ্যান্ড্রু সাইমন্ডসকে। এবার অবশ্য পুরো সিরিজ থেকেই ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে। অপরাধ, শুক্রবার মাছ ধরতে গিয়ে মিস করেছেন টিম মিটিং। কব্জির ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক রিকি পন্টিং নেই এই সিরিজে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বিষাদে ফাস্ট বোলার ব্রেট লি'ও নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর ম্যাথু হেইডেনকেও বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেয় 'ক্রিকেট অস্ট্রেলিয়া'। এই সিরিজের জন্য ১৩ জনের দল শনিবার সকালেই হয়ে যায় ঠিক ১১ জনের। কারণ বাম পায়ের ইনজুরির জন্য বিশ্রামে রাখা হয়েছে অলরাউন্ডার শেন ওয়াটসনকেও। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বলতে গেলে দ্বিতীয় সারির এক অস্ট্রেলিয়া দল। অথচ এই দলের বিপক্ষেই ভেঙ্গে পড়লো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক আশরাফুল এই ব্যর্থতার জন্য নিজেদের কৃতিত্বই (!) বেশি দেখছেন, "কয়েকটা সফট ডিসমিসাল হয়েছে। তাছাড়া এজন্য আমাদের বাজে শট সিলেকশনও দায়ী।" যার যোগফল ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন রানের লজ্জা। এর আগের সর্বনিম্ন ৭৬ রান ছিল ভারত (২৭.৩ ওভার) এবং শ্রীলঙ্কার (৩০.১ ওভার) বিপক্ষে। শনিবার বাংলাদেশের ইনিংস শেষ হতে লেগেছে মাত্র ২৭.৪ ওভার। রানের দিক দিয়ে সবচেয়ে বড় ব্যবধানে হারের তালিকার পাঁচ ন