২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে চারশ উইকেট শিকারীদের দলে ভাস

মুত্তিয়া মুরালিধরনের সতীর্থ বলে তার বোলিং কীর্তি তেমন প্রচার পায় না। নইলে শ্রীলঙ্কান ক্রিকেটের অগ্রযাত্রায় চামিন্ডা ভাসের অবদান কোনো অংশে কম নয়। এখন সেটা বলবে পরিসংখ্যানও। বুধবার ওয়ানডে ক্রিকেটে চারশ উইকেট শিকারী বোলারদের এক অভিজাত দলে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার এই বাঁহাতি পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

কলম্বো, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মুত্তিয়া মুরালিধরনের সতীর্থ বলে তার বোলিং কীর্তি তেমন প্রচার পায় না। নইলে শ্রীলঙ্কান ক্রিকেটের অগ্রযাত্রায় চামিন্ডা ভাসের অবদান কোনো অংশে কম নয়। এখন সেটা বলবে পরিসংখ্যানও। বুধবার ওয়ানডে ক্রিকেটে চারশ উইকেট শিকারী বোলারদের এক অভিজাত দলে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার এই বাঁহাতি পেসার। তার আগে এই কীর্তি আছে কেবল আর তিনজনের। তিনজনের একজন স্বয়ং মুরালিধরন, ৪৭৮ উইকেট নিয়ে তিনি আছেন ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার দ্বিতীয় স্থানে। রেকর্ডটা এখনো ওয়াসিম আকরামের, ৫০২ উইকেটের মালিক এই পাকিস্তানির এক সময়ের বোলিং পার্টনার ওয়াকার ইউনিস পেয়েছেন ৪১৬টি উইকেট। বুধবার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ভাস পেয়েছেন একটাই উইকেট। যুবরাজ সিংকে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ক্যাচ বানিয়ে পাওয়া সেই উইকেটটাই তাকে পৌঁছে দিয়েছে এই অসাধারণ মাইলফলকে। ৩৪ বছর বয়সী ভাসের ক্যারিয়ারের ৩২২তম ম্যাচ ছিল এটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৪০ ঘ.