২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আরও কম রান, হারটাও শোচনীয়

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের (এআইএস) বিপক্ষে শেষ ম্যাচটাতেই বাংলাদেশ রান করল সবচেয়ে কম। আগের ম্যাচে তাদের ২৭০ রানই হেলাফেলায় টপকে গিয়েছিল এআইএস। সোমবার গার্ডেন্স ওভালে তাদের জয়টা তুলনায় আরো অনেক সহজ করে দিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দলের ব্যাটিং। নির্ধারিত ৫০ ওভারে কষ্টেসৃষ্টে ৯ উইকেটে তোলা বাংলাদেশের ২২৯ রান স্বাগতিকরা পেরিয়ে গেছে মাত্র ৩৬.২ ওভারেই। তাও আবার মাত্র ১ উইকেট খুঁইয়ে। ওপেনার ওসমান খাঁজার অপরাজিত সেঞ্চুরি এআইএসের ৯ উইকেটের অনায়াস জয়ে রেখেছে সবচেয়ে বড় ভূমিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, ২৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের (এআইএস) বিপক্ষে শেষ ম্যাচটাতেই বাংলাদেশ রান করল সবচেয়ে কম। আগের ম্যাচে তাদের ২৭০ রানই হেলাফেলায় টপকে গিয়েছিল এআইএস। সোমবার গার্ডেন্স ওভালে তাদের জয়টা তুলনায় আরো অনেক সহজ করে দিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দলের ব্যাটিং। নির্ধারিত ৫০ ওভারে কষ্টেসৃষ্টে ৯ উইকেটে তোলা বাংলাদেশের ২২৯ রান স্বাগতিকরা পেরিয়ে গেছে মাত্র ৩৬.২ ওভারেই। তাও আবার মাত্র ১ উইকেট খুঁইয়ে। ওপেনার ওসমান খাঁজার অপরাজিত সেঞ্চুরি এআইএসের ৯ উইকেটের অনায়াস জয়ে রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। অস্ট্রেলিয়া সফরে গিয়ে বরাবরের মতো এ ম্যাচেও বোলারদের পারফরম্যান্স থেকে আশাবাদী হওয়ার মতো কিছু নেই। পেসার শাহাদাত হোসেন (৮.২ ওভারে ৩৮ রান) ও অফস্পিনার মাহমুদুল্লাহ রিয়াদরা (৮ ওভারে ৩৯ রান) তবু কিছুটা প্রশংসার দাবিদার কারণ অন্যদের বোলিং ফিগারগুলো - পেসার নাজমুল হোসেন (৪ ওভারে ৩৩ রান), ফরহাদ রেজা (৪ ওভারে ২৫ রান), বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক (৪ ওভারে ৩২ রান), সাকিব আল হাসান (৩ ওভারে ২৪ রান) এবং লেগস্পিনার অলক কাপালি (৩ ওভারে ২৯ রান)। থিও ডরোপোলাসকে (৩৪) আউট করে রাজ্জাক ৭৪ রানের ওপেনিং জুটি ভাঙ্গলেও ওসমানের সঙ্গে মাইকেল হিলের দ্বিতীয় উইকেট জুটি অবিচ্ছিন্ন থেকেছে ১৫৬ রানে। সেঞ্চুরি করার পথে ঝড়ো ব্যাটিংই করেছেন ওসমান, অপরাজিত ১০১ রানের ইনিংসটা যে মাত্র ৯৪ বলে খেলা। এই ইনিংসে ৯টি বাউন্ডারির পাশাপাশি পাঁচটি ছক্কার মারও আছে। হিলও সেঞ্চুরির কাছাকাছি গিয়েই অপরাজিত ছিলেন। ৮৯ বলে খেলেছেন ৮৭ রানের ইনিংস। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক অলক কাপালি ও ধীমান ঘোষের ইনিংস মেরামতের চেষ্টা। ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর তাদের গড়া ইনিংস সর্বোচ্চ পার্টনারশিপটি অবশ্য মাত্র ৪৭ রানের। অলক করেছেন সর্বোচ্চ ৬২ রান এবং দ্বিতীয় সর্বোচ্চ ২৮ ধীমানের। তাদের মতো উইকেটে থিতু হওয়ার চেষ্টা অন্যদের মধ্যে দেখা গেলে অন্তত আড়াইশো পার করা যেত। এআইএসের সঙ্গে চার ম্যাচের একটাতে জেতা বাংলাদেশের প্রস্তুতি পর্ব এখনো শেষ হয়নি। বুধবার সফরের পঞ্চম এবং শেষ প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ নর্দার্ন টেরিটরি চিফ মিনিস্টারস একাদশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.