২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ রানে হার বিসিবি একাডেমীর

দক্ষিণ আফ্রিকায় হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে জিপি-বিসিবি একাডেমী দল। বুধবার তারা দক্ষিণ আফ্রিকা একাডেমী দলের কাছে হেরে গেছে ১৯ রানে। ৪৫ ওভারে নির্ধারিত ম্যাচে দক্ষিণ আফ্রিকানরা ৯ উইকেটে তুলেছিল ২১১ রান। জবাবে মার্শাল আইয়ুব ও ফরহাদ হোসেনের ফিফটির পরও ৪৫ ওভারে ৮ উইকেটে ১৯২ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, ২০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকায় হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে জিপি-বিসিবি একাডেমী দল। বুধবার তারা দক্ষিণ আফ্রিকা একাডেমী দলের কাছে হেরে গেছে ১৯ রানে। ৪৫ ওভারে নির্ধারিত ম্যাচে দক্ষিণ আফ্রিকানরা ৯ উইকেটে তুলেছিল ২১১ রান। জবাবে মার্শাল আইয়ুব ও ফরহাদ হোসেনের ফিফটির পরও ৪৫ ওভারে ৮ উইকেটে ১৯২ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা। বোলিংয়ে জিপি-বিসিবি একাডেমীর সফলতম বোলার দেলোয়ার হোসেন। এই পেসার ৪৬ রানে নিয়েছেন ৩ উইকেট। আরেক পেসার জিয়াউর রহমান ২৭ রান খরচায় তুলে নিয়েছেন দুই উইকেট। দক্ষিণ আফ্রিকান একাডেমীর হয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন রিচার্ড লেভি। মার্শাল আইয়ুবের ৬৯ ও ফরহাদের ৬৪ রানের ইনিংস দুটো সফরকারীদের জয়ের স্বপ্ন দেখালেও শেষপর্যন্ত জয়ের তীরে পৌঁছা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ ২২১৫ ঘ.