২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরি দেশে পাঠিয়ে দিচ্ছে নাজিমউদ্দিনকে, অস্ট্রেলিয়ায় যাচ্ছেন জুনায়েদ

অস্ট্রেলিয়ায় তার যাওয়ারই কথা ছিল না। পরীক্ষার কারণে শাহরিয়ার নাফীসের নাম প্রত্যাহার করে নেওয়া এবং বিকল্পের অভাবই সুযোগ এনে দেয় নাজিমউদ্দিনকে। কিন্তু অস্ট্রেলিয়ায় বাজে ফর্ম কাটিয়ে ওঠার সুযোগ ইনজুরির কারণে হারাতে হচ্ছে এই ওপেনারকে। দেশে ফিরে আসছেন তিনি। বাংলাদেশ শিবির থেকে জরুরী ভিত্তিতে নাজিমের রিপ্লেসমেন্ট চেয়ে পাঠানোয় সোমবার দুপুরেই নির্বাচকরা জরুরী সভায় বসে ঠিক করেন অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন জুনায়েদ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 07:52 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অস্ট্রেলিয়ায় তার যাওয়ারই কথা ছিল না। পরীক্ষার কারণে শাহরিয়ার নাফীসের নাম প্রত্যাহার করে নেওয়া এবং বিকল্পের অভাবই সুযোগ এনে দেয় নাজিমউদ্দিনকে। কিন্তু অস্ট্রেলিয়ায় বাজে ফর্ম কাটিয়ে ওঠার সুযোগ ইনজুরির কারণে হারাতে হচ্ছে এই ওপেনারকে। দেশে ফিরে আসছেন তিনি। বাংলাদেশ শিবির থেকে জরুরী ভিত্তিতে নাজিমের রিপ্লেসমেন্ট চেয়ে পাঠানোয় সোমবার দুপুরেই নির্বাচকরা জরুরী সভায় বসে ঠিক করেন অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন জুনায়েদ সিদ্দিকী। সোমবার সকালে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের (এআইএস) বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি ম্যাচের আগেই ঘটে দুর্ঘটনাটি। গার্ডেন্স ওভালে ওয়ার্ম আপের সময় বল লেগে ছিঁড়ে গেছে নাজিমের বাম হাতের অনামিকার রগ। এই চোট থেকে সেরে উঠতে যেহেতু ছয় থেকে আট সপ্তাহ লাগবে, তাই নাজিমউদ্দিনকে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে রেখে দেওয়ার কোনো কারণই নেই। বুধবার (২০ আগস্ট) ভোরে ডারউইন থেকে দেশে ফেরার ফ্লাইট ধরবেন নাজিম। তার ঢাকায় এসে পৌছানোর কথা বৃহষ্পতিবার। বাংলাদেশ দলের ফিজিও ড্যারেন লিফসন তাকে ইতিমধ্যেই আনফিট ঘোষণা করেছেন বলে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে। তা না করারও কোনো কারণ ছিল না। কারণ নাজিম ব্যাটই ধরতে পারছেন না। ডারউইনের একজন অস্থি বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পাশাপাশি তার আঙ্গুলের এক্সরেও করা হয়েছে। এছাড়া 'স্পি