২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক

কব্জির অস্ত্রোপচারের ধকল কাটিয়ে এখনো সম্পূর্ণ সুস্থ হতে পারেননি রিকি পন্টিং। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের ভার পড়েছে মাইকেল ক্লার্কের কাঁধে। তার ডেপুটি হিসাবে নির্বাচিত হয়েছেন মাইকেল হাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ব্রিসবেন, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কব্জির অস্ত্রোপচারের ধকল কাটিয়ে এখনো সম্পূর্ণ সুস্থ হতে পারেননি রিকি পন্টিং। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের ভার পড়েছে মাইকেল ক্লার্কের কাঁধে। তার ডেপুটি হিসাবে নির্বাচিত হয়েছেন মাইকেল হাসি। শুক্রবার ঘোষিত ১৪ সদস্যের দলে ম্যাথু হেইডেনকে রাখা হলেও সিরিজ শুরু হওয়ার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে। ৩০ আগস্ট, ৩ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে তিনটি খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচেরই ভেন্যু ডারউইন। অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), মাইকেল হাসি (সহ-অধিনায়ক), ম্যাথু হেইডেন, অ্যান্ড্রু সাইমন্ডস, শন মার্শ, ডেভিড হাসি, ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসন, জেমস হোপস, ব্রেট লি, নাথান ব্র্যাকেন, স্টুয়ার্ট ক্লার্ক, মিচেল জনসন ও ক্যামেরন হোয়াইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭২০ঘ.