২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংকিংয়ে টেন্ডুলকারের পতন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ব্যর্থতার খেসারত দিয়ে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়েও পতন হয়েছে শচীন টেন্ডুলকারের। সিরিজ শুরুর আগে ১৩ নম্বরে থাকা টেন্ডুলকার এ সপ্তাহে প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে নেমে গেছেন ২৩ নম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

নয়াদিল্লী, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ব্যর্থতার খেসারত দিয়ে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়েও পতন হয়েছে শচীন টেন্ডুলকারের। সিরিজ শুরুর আগে ১৩ নম্বরে থাকা টেন্ডুলকার এ সপ্তাহে প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে নেমে গেছেন ২৩ নম্বরে। আইসিসির টেস্ট র‌্যাংকিং চালু হওয়ার পর আর কখনোই এত নিচে ছিল না টেন্ডুলকারের অবস্থান। এছাড়া, ১৯৯২ সালের পর র‌্যাংকিংয়ে এটাই তার সর্বনিম্ন অবস্থান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন ম্যাচে ১৭২ রান করতে পারলে ব্রায়ান লারাকে টপকে টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড গড়তেন তিনি। কিন্তু টেন্ডুলকার ১৫.৮৩ গড়ে তুলতে পেরেছেন মাত্র ৯৫ রান। ওই সিরিজেই একটি ডাবল সেঞ্চুরিসহ ৩৪৪ রান করে টেন্ডুলকারের সতীর্থ বীরেন্দর শেবাগ ফিরেছেন র‌্যাংকিংয়ের সেরা দশে। আর একটি সেঞ্চুরিসহ ২২৯ রান করে কুমার সাঙ্গাকারা উঠে গেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপলই। আর তিন থেকে নয়ে আছেন যথাক্রমে মাইক হাসি, রিকি পন্টিং, মোহাম্মদ ইউসুফ, মাহেলা জয়াবর্ধনে, কেভিন পিটারসেন ও ইউনিস খান। বোলারদের র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন মুত্তিয়া মুরালিধরন। সেরা পাঁচে তারসঙ্গী অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক (২) ও ব্রেট লি (৪) আর দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (৩) ও মাখায়া এনটিনি (৫)। অনেকদিন টেস্ট না খেলায় বাংলাদেশের খেলোয়াড়দের র‌্যাংকিংয়ে বড় কোনো পরিবর্তন হয়নি। ব্যাটসম্যানদের মধ্যে প্রথম পঞ্চাশে আছেন একজনই