২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি নতুন মুখ

অস্ট্রেলিয়ার রাজ্য দল কুইন্সল্যান্ডের ফার্স্ট ক্লাস দলেই জায়গা হচ্ছিল না তার। ব্রেন্ডন ন্যাশ তাই ভাগ্য পরীক্ষা করতে চলে গিয়েছিলেন পিতৃপুরুষের দেশ জ্যামাইকায়। ভাগ্যটা সত্যিই ফিরেছে তার, এক বছরের মাথায় তিনি সুযোগ পেয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজ দলেই খেলবার! আসন্ন কানাডা সফরের জন্য মঙ্গলবার ঘোষিত ১৪ জনের দলে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ন্যাশের সঙ্গে ডাক পেয়েছেন গায়ানিজ মিডল অর্ডার ব্যাটসম্যান লিওন জনসনও। আর দলে ফিরেছেন উইকেট কিপার কার্লটন বাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

কিংস্টোন, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অস্ট্রেলিয়ার রাজ্য দল কুইন্সল্যান্ডের ফার্স্ট ক্লাস দলেই জায়গা হচ্ছিল না তার। ব্রেন্ডন ন্যাশ তাই ভাগ্য পরীক্ষা করতে চলে গিয়েছিলেন পিতৃপুরুষের দেশ জ্যামাইকায়। ভাগ্যটা সত্যিই ফিরেছে তার, এক বছরের মাথায় তিনি সুযোগ পেয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজ দলেই খেলবার! আসন্ন কানাডা সফরের জন্য মঙ্গলবার ঘোষিত ১৪ জনের দলে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ন্যাশের সঙ্গে ডাক পেয়েছেন গায়ানিজ মিডল অর্ডার ব্যাটসম্যান লিওন জনসনও। আর দলে ফিরেছেন উইকেট কিপার কার্লটন বাফ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতিমূলক এই সফরে বারমুডা ও কানাডার সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সাত বছর কুইন্সল্যান্ড দলে খেলার পর গত জুনে দল থেকে বাদ পড়েছিলেন ন্যাশ। তখন তিনি সিদ্ধান্ত নেন জ্যামাইকায় চলে যাওয়ার। তার বাবা পল ন্যাশ এক সময় এই জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছিলেন অলিম্পিক সাঁতারে। বছর ঘুরতে না ঘুরতেই একেবারে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে তার। ওয়েস্ট ইন্ডিজ দল : ক্রিস গেইল (অধিনায়ক), জেভিয়ার মার্শাল, শিবনারায়ন চ্যাটেরগুন, রামনরেশ সারওয়ান, ব্রেন্ডন ন্যাশ, লিওন জনসন, কার্লটন বাফ, ডেভ মোহাম্মদ, নিকিতা মিলার, জেরোম টেলর, ড্যারেন পাওয়েল, কেমার রোচ ও ফিদেল এডওয়ার্ডস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭১৭ ঘ.