২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট চান গিলক্রিস্ট

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক, অথচ সেখানেই কি না ব্রাত্য ক্রিকেট! কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র উচিত অলিম্পিকে ক্রিকেটকে ফিরিয়ে আনার চেষ্টা করা। তবে সেটা টেস্ট বা ওয়ানডে ক্রিকেট নয়, হালের সাড়া জাগানো ফরম্যাট টোয়েন্টি-টোয়েন্টি। আর সে জন্য উপযুক্ত সময় হবে ২০২০ সালের অলিম্পিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

নয়াদিল্লী, ৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক, অথচ সেখানেই কি না ব্রাত্য ক্রিকেট! কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র উচিত অলিম্পিকে ক্রিকেটকে ফিরিয়ে আনার চেষ্টা করা। তবে সেটা টেস্ট বা ওয়ানডে ক্রিকেট নয়, হালের সাড়া জাগানো ফরম্যাট টোয়েন্টি-টোয়েন্টি। আর সে জন্য উপযুক্ত সময় হবে ২০২০ সালের অলিম্পিক। ভারতীয় দৈনিক ডেকান ক্রনিকলে প্রকাশিত এক কলামে সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান লিখেছেন, "২০২০ সালের অলিম্পিক যেখানেই হোক তাতে কিছু এসে যায় না। তবে আমরা যারা আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট আর আইপিএল খেলেছি, তাদের অনেকেই নিশ্চিত, ওই গেমসে অন্তর্ভুক্তির জন্য সময় থাকতেই চেষ্টা করা উচিত ক্রিকেটের।" আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বহুল আলোচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে খেলেছেন গিলক্রিস্ট। তিনি মনে করেন, ক্রিকেটের বিশ্বায়নের স্বার্থেই অলিম্পিকে যোগ করা উচিত এই খেলাটি। "আমাদের খেলাটিকে নতুন নতুন এলাকায়, এবং সেই সঙ্গে বিশ্বের মহিলাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব, আর আমি বিশ্বাস করি এই খেলাটির বাণী অলিম্পিকে অংশ নেওয়া ২০২টি দেশে পৌঁছে দিতে অলিম্পিককেই ব্যবহার করা উচিত"