২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে বাংলাদেশ 'এ' দলের হার

মাত্র ১১৭ রানে অলআউট হলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ 'এ' দল। কিন্তু শেষ পর্যন্ত ডারহামের সঙ্গে তারা পেরে ওঠেনি। রোববার ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে 'এ' দল হার মেনেছে ২ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

চেস্টার-লি-স্ট্রিট, ইংল্যান্ড, ৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ১১৭ রানে অলআউট হলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ 'এ' দল। কিন্তু শেষ পর্যন্ত ডারহামের সঙ্গে তারা পেরে ওঠেনি। রোববার ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে 'এ' দল হার মেনেছে ২ উইকেটে। চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদের মধ্যে পড়ে বাংলাদেশ 'এ'। ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে এক শ' পার করিয়েছে মোশাররফ হোসেন (২৪) ও ধীমান ঘোষের (২৬*) দুটো দৃঢ়তাপূর্ণ ইনিংস। জবাবে রুবেল হোসেন (৩/১৩) ও ডলার মাহমুদের (৩/৪৪) তোপে ডারহামও পড়েছিল বিপর্যয়ের মধ্যে। তবে ৪৬ রানে ৬ উইকেট হারালেও মুচালের অপরাজিত ৫৪ রান নাটকীয় জয় এনে দিয়েছে স্বাগতিকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৩২ঘ.