২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুলদের কাছে বিসিবি অ্যাকাডেমির হার

ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিসিবি অ্যাকাডেমি দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি। শুক্রবার মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলের কাছে ৩ উইকেটে হেরে গেছে তারা। ৪০ ওভারের এ ম্যাচে মাত্র ১২২ রানে অল আউট হয়ে যায় অ্যাকাডেমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, ১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিসিবি অ্যাকাডেমি দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি। শুক্রবার মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া দলের কাছে ৩ উইকেটে হেরে গেছে তারা। ৪০ ওভারের এ ম্যাচে মাত্র ১২২ রানে অল আউট হয়ে যায় অ্যাকাডেমি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ইমরুল কায়েস। শাহাদাত হোসেন রাজিব, ফরহাদ রেজা আর মাহমুদুল্লাহ রিয়াদ ২টি করে উইকেট নেয়ায় দু' অঙ্কের ঘর পেরোতে পেরেছেন শুধু তিনজন ব্যাটসম্যান। জবাবে হাবিবুল বাশারের ৪৯ আর মেহরাব জুনিয়রের ৩৪ রানের ইনিংসের সুবাদে ৫ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহাম্মদ আশরাফুলের দল। পেসার মাহবুবুল ইসলাম রবিন ম্যাচসেরা বোলিং (৩/৩৫) করেও অ্যাকাডেমি দলের পরাজয় এড়াতে পারেননি। দুটি চারদিনের আর তিনটি একদিনের ম্যাচ খেলতে আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা রওনা হবে বিসিবি অ্যাকাডেমি দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ২২১৪ ঘ.