২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও ভারতের আতঙ্ক মুরালি-মেন্ডিস জুটি

প্রথম টেস্টে মুত্তিয়া মুরালিধরন আর অজন্তা মেন্ডিস ১৯ উইকেট নিয়ে ডুবিয়েছিলেন ভারতকে। সেই সুবাদে এক ইনিংস ২৩৯ রানের জয় পেয়ে সিরিজে এগিয়ে যাওয়া শ্রীলঙ্কাকে আরেকটি জয়ের হাতছানি দিচ্ছে গলের পিচ। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও নাকি মুরালি-মেন্ডিসের হয়েই কথা বলবে ওই পিচ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

কলম্বো, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- প্রথম টেস্টে মুত্তিয়া মুরালিধরন আর অজন্তা মেন্ডিস ১৯ উইকেট নিয়ে ডুবিয়েছিলেন ভারতকে। সেই সুবাদে এক ইনিংস ২৩৯ রানের জয় পেয়ে সিরিজে এগিয়ে যাওয়া শ্রীলঙ্কাকে আরেকটি জয়ের হাতছানি দিচ্ছে গলের পিচ। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও নাকি মুরালি-মেন্ডিসের হয়েই কথা বলবে ওই পিচ! তার মানে ম্যাচ শুরুর আগেই খানিকটা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে ভারত। অবশ্য দলের ওপেনার গৌতম গম্ভীর নিজেদের সামর্থের ওপর পূর্ণ আস্থা রেখে ইতিবাচক ভাবনাতেই মগ্ন থাকার পক্ষে, " (গত ম্যাচে) আমাদের বাজে অভিজ্ঞতা হয়েছে ঠিক, কিন্তু এখন আমরা ইতিবাচক কিছুই আশা করছি। শ্রীলঙ্কানদের বিপক্ষে আমরা চড়াও হতে চাই। হ্যাঁ, তাদের স্পিন আক্রমনটা খুব ভালো, তবে আমাদের দলেও এমন খেলোয়াড় আছেন যারা স্পিন খুব ভালো খেলেন।" গম্ভীর যা-ই বলুন, কলম্বো টেস্টের অভিজ্ঞতা ভারতীয়দের ভাবনায় রাখবেই। তাদের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিতে পারে পিচ সম্পর্কে করা গ্রাউন্ড ম্যানেজার জয়ন্দা ওয়ার্নাবীরার মন্তব্য, "এটা স্পিনারদের পিচ। প্রথম দিনে সিমারদের কিছুটা সহায়তা করলেও তৃতীয় দিন থেকে এখানে বলে প্রচুর স্পিন হবে।" শ্রীলঙ্কার এই সাবেক স্পিনারের ভবিষ্যৎবাণীতে মাহেলা জয়াবর্ধনে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। গলে হয়ে যাওয়া শ্রীলঙ্কা-ইংল্যান্ড সর্বশেষ টেস্টে যে ২৪টি উইকেট পড়েছিল তার মধ্যে মাত্র ৪টি পেয়েছিল স্পিনাররা -- এ্ই তথ্য মনে করিয়ে শ্রীলঙ্কা অধিনায়ক শুধু বলেছেন, "এবার উইকেট কী আচরণ করে সেটা দেখতে হবে। এই সপ্তাহে খানিকটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর তা হলে এই পিচ ফাস্ট বোলারদেরও সহায়তা করতে পারে।" সে কথা ভেবে এই ম্যাচের জন্য ঘোষণা করা ১৫ জনের দলে পেসার দাম্মিকা প্রসাদকে রাখা হয়েছে। ২৫ বছর বয়সী এই বোলার শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০০৬ সালে। তারপর থেকে লাগাতার ইনজুরি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দেয়নি তাকে। তবে দাম্মিকার সা