২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভারতে বসছে চ্যাম্পিয়ন্স লিগের আসর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) -- এর স্মৃতি তাজা থাকতে থাকতেই ভারতে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করতে চলেছে সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

দিল্লি, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) -- এর স্মৃতি তাজা থাকতে থাকতেই ভারতে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করতে চলেছে সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জয়পুর, নয়া দিল্লি আর মোহালিতে অনুষ্ঠেয় এ আয়োজনটিও টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের। তাতে অংশ নেবে ভারত, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার দুটো করে টোয়েন্টি টোয়েন্টি দলসহ মোট ৮টি দল। তবে সেখানে সম্ভবত ইংল্যান্ডের কোনো দল থাকছে না। সোমবার এ তথ্যগুলো জানিয়েছেন আইপিএল-এর কমিশনার ললিত মোদি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আর বিসিসিআই-এর সা