কলম্বো, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- প্রথম টেস্টে পাওয়া ১ ইনিংস ২৩৯ রানের জয়ের পর গল টেস্টে হয়তো অপরিবর্তিত দল নিয়েই নামবে শ্রীলঙ্কা। তারপরও ভারতের বিপক্ষে তাদের দ্বিতীয় টেস্টের ১৫ জনের দলে একটি পরিবর্তন। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচের জন্য বিবেচনাধীন থাকছেন তিনটি ওয়ানডে খেলা পেসার দাম্মিকা প্রসাদ। ২৫ বছর বয়সী এই বোলার শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০০৬ সালে। তারপর থেকে লাগাতার ইনজুরি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দেয়নি তাকে। তবে দাম্মিকার সা
bdnews24